বিজয় বার্তা ২৪ ডটকম
মেধাবী ছাত্র তানভীর আহমেদ তক্বী, চঞ্চল, আশিক ও ভুলু সহ সকল হত্যাকান্ডের দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে তানভীর আহমেদ তক্বীর স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এ সময় জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল হক কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, জেলা গন সংহতির আহ্বায়ক অঞ্জন দাস, জেলা মহিলা পরিষদের নেত্রী শাহেনারা বেগম, সুভা সাহা সহ অনেকেই ।
তিনি বলেন, দেশে আজ অপ রাজনীতি চলছে। এক দলীয় শাসনের কারনে একজনেই ক্ষমতা দক্ষল করে রাখছে। বিচারহীনতা কে প্রশ্রয় দিয়ে দুর্বৃত্তদের লালন করছে সরকার। তার জন্য একদিন জনগণের কাছে জবাবদিহিত্ করতে হবে। এ সময় তিনি মেধাবী ছাত্র তানভীর আহমেদ তক্বী, চঞ্চল, আশিক ও ভুলু সহ সকল হত্যাকান্ডের দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান।

