বিজয় বার্তা ২৪ ডটকম
সম্প্রীতি সচেতনতা মূলক সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টার দিকে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সম্প্রীতি সচেতনতা মূলক সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শহিদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পরিচালক , অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয়ের ড. এস এম আফসারুজ্জামান , বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের গনযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম খান, আবৃত্তিশিল্পী বদরুল আহসান খান, দৈনিক বাংলা সমাচারের নির্বাহী সম্পাদক মোঃ নঈম মাশরেকী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ ইউনুস মিয়া, সম্প্রীতি সচেতনতা মূলক সংগঠনের সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক একেএম শাহ আলম প্রমুখ । পরে সম্প্রীতি সচেতনতা মূলক সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।

