বিজয় বার্তা ২৪ ডটকম
“আসুন বিষন্নতা নিয়ে কথা বলি” এই শ্লোগানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ এহসানুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ নিতিষ কান্তি দেবনাথ, বিশেষ বক্তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল কনসালটেন্ট মেডিসিন অফিসার ডাঃ মোঃ মাজহারুল ইসলাম, সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডব্লিউএইচও ডাঃ ফারহানা রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চৌধুরী মোঃ ইকবাল বাহার, আরো উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রবীর কুমার দাস, সংরক্ষিত মহিলা সদস্য জেলা পরিষদ এড. নুর জাহান বেগম, এনজিও প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রাব্বী বলেন, ডাক্তারের চেয়ে নার্সদের গুরুত্ব কম না। আমরা নার্সদেরকে যে সম্মান করা দরকার ছিল আমরা তা করতে পারছি না । ডাক্তার গন চেকাপের পর নার্সেরা রোগীদের সেবা প্রদানের মাধ্যমে সুস্থ্য করে তুলে।
তিনি আরো বলেন, মা বাবা সন্তানদের সাথে সু সম্পর্ক থাকতে হবে । যাতে করে তারা বিষন্নতা বোধ না হয় । মানুষের ভালোবাসার শক্তি সবার উর্ধে। তাই আমরা সবাই সবার প্রতি ভালোবাসার মাধ্যমে বিষন্নতা দূর করা সম্ভব ।
এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

