বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পৌর শ্মশানের ভিতর মাদক সেবীদের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে সাধারন হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদক সেবীরা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অনেকটাই প্রকাশ্যে সেবন করছে। ফলে পৌর শ্নশানে আসা যাওয়ারত ভক্তবৃন্দরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে। এমনকি মাদক সেবীরা পূজা অর্চনা করাকালে বিভিন্ন ধরনের মাদক সেবনের ফলে পূজা পাঠেও ব্যাঘাত ঘটছে। তাছাড়া মাদক সেবীরা মাদক কেনার টাকা জোগাড় করার জন্য ছিনতাইয়ের ঘটনার সাথেও জড়িয়ে যাচ্ছে। তাই মাদক সেবীদের অত্যাচারের হাত থাকে রক্ষা করার জন্য পৌর শ্নশানের ভিতরে মাদক সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্রে জানা যায়, বাংলাদেশের মধ্যে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে সবেচেয়ে বড় ধর্মীয় উপসনালয় মাসদাইর পৌর শ্নশানঘাট। দেশের বিভিন্ন জেলা থেকে হিন্দু ধর্মালম্বীর লোকজন এ শ্নশানে পৌজা অর্চনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৃতদেহ কাষ্ট করা হয়। হিন্দু ধর্মালম্বীরা এ শ্নশানটিকে পূর্ণ্যস্থান মনে করেন এবং শ্নশানের ভিতর প্রবেশ করে বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা করেন। অথচ এ শ্নশানকে ঘিরে ছিচকে মাদকসেবীরা তাদের মাদক সেবনের নিরাপদ ঘাঁটি হিসেবে বেছে নিয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শ্নশানের ভিতরে অবস্থান করেই অনেকটা প্রকাশ্যে মাদক সেবীরা মাদক সেবন করে থাকেন। তাদের মাদক সেবনের ফলে শ্নশানের ভিতর পূজা অর্চনা করতে আসা সাধারন ভক্তরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। বাধা সৃষ্টি হয় হিন্দু ধর্মালম্বীদের পূজা অর্চনার ক্ষেত্রে। তাই ফতুল্লার মাসদাইর পৌর শ্নশানকে পবিত্র রাখাসহ সাধারন ভক্তদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত মাদক সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এটাই সাধারন ভক্তবৃন্দের প্রত্যাশা।
