বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান বলেছেন, নাসিম ওসমান ছিলেন সাধারণ মানুষের বন্ধু। তিনি যেভাবে মানুষকে ভালোবাসতেন আমিও তার মতো সবাইকে ভালোবাসি।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শহরের গনবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রভাতী কিন্ডার গার্ডেনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্কুল হলো মানুষ গড়ার কারিগর। তাই ছাত্র ছাত্রীদের নিয়মিত স্কুলে আসতে হবে । স্কুলে মনোযোগ সহকারে পাঠদান ও বাসায় হোম ওয়ার্ক করবে । কারন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মাঝে কেউ প্রধানমন্ত্রী , কেউ ডাক্তার আর কেউ বা হবে ইঞ্জিনিয়ার । তাই তোমাদেরকে ঠিকমত লেখাপড়া করতে হবে ।
প্রভাতী কিন্ডার গার্ডেনের সভাপতি তোফাজ্জল হোসেন মুকুল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আজমেরী ওসমান, আরো উপস্থিত ছিলেন গনবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাইউম, ভারপ্রাপ্ত উপাচার্য রিজিয়া সুলতানা, গনবিদ্যা নিকেতন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আরজু আহমেদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, নুরুল ইসলাম, শরীফ মোল্লা, হেনা খান, জানে আলম, শিক্ষক প্রতিনিধি হাফেজ মাওলানা মঈন উদ্দিন , মজিবুর রহমান, জাহেনারা বেগম, প্রভাতী কিন্ডার গার্টেনের সহকারী প্রধান শিক্ষক আহমেদ হোসেন, একাডেমী সচিব দেলোয়ার হোসেন সহ অনেকেই ।
পরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়।

