বিজয় বার্তা ২৪ ডট কম
“হাওড় অঞ্চলের দূর্গতদের পাশে দাড়ান, ডুবছে হাওরবাসী আমরা কি জাগবো না? এই শ্লোগানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেল ৫ টায় নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল হক কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, নাগরিক কমিটির সভাপতি এবি সিদিক্কী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, ভবানী শংকর রায়, শ্রমিক নেতা গোলক, সেতু সহ আরো অনেকে।
মানববন্ধনে”হাওড় অঞ্চলের দূর্গতদের পাশে” বন্ধুরা, “নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট” নারায়ণগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে “হাওড় অঞ্চলের দূর্গতদের পাশে” দাঁড়ানোর সীদ্ধান্ত নিয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনের মধ্য দিয়ে সার্বিক কর্মসূচির সূচনা করা হল। এরপর প্রতিদিন স্কুল- কলেজ- মসজিদ- মন্দির এবং ব্যাপক মানুষের কাছে হাত পেতে আমরা দূর্গতদের জন্য সাহায্য চাইবো। বিস্তরিত আমরা আগামীকাল আপনাদের জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের পাশে আছেন। আবারো যথা সময়ে মানব বন্ধনে আসার অনুরোধ করছি।

