বিজয় বার্তা ২৪ ডট কম
বর্তমান কাউন্সিলর সফিউদ্দিন প্রধানকে লিফলেট দিয়ে নিজের নির্বাচনী গনসংযোগ শুরু করেছেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনির। শুক্রবার জুম্মার নামাজ শেষে নাসিকের ১৪ নং ওশার্ডের নন্দীপাড়া বড় মসজিদের সামনে এই গনসংযোগ করেন তিনি।
এসময় তিন স্থানীয় মুরুব্বীদের সাথে কৌশল বিনিময় করেন এবং নন্দীপাড়া এলাকার বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী সালাম জানান এবং ভোট প্রার্থনা করেন।
ভোট প্রার্থনার সময় কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান বলেন, আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো। আমাকে আরেকটিবার সুযোগ করে দেন আমি আপনাদের সেবায় নিরলসভাবে কাজ করে যেতে চাই।

