বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার আটিগ্রাম এলাকা থেকে লাশ উদ্ধার করে কাচঁপুর নৌ ফাঁড়ি পুলিশ। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
কাচঁপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হুমায়ন কবির জানান, নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুবৃর্ত্তরা তাকে হত্যা পর মরদেহ নদীতে ফেলে দেয়। নিহতের নাম, পরিচয় জানা ও হত্যাকারীদের সনাক্ত করা চেষ্টা চলছে।

