বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রাকের চাপায় বাবা ও মেয়ে সহ ২ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন, আলতাব হোসন ( ৪০) ও তার মেয়ে বেলী আক্তার (২০)। তাদের বাড়ি সোনারগাঁয়ের শম্ভুপুরা এলাকায়। শুক্রবার দুপুর দেড় টার দিকে এ ঘটনায় ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য গিয়ে ট্রাকের চাকার নীচ থেকে বাবার মরদেহ সহ সড়কের পাশে পড়ে থাকা মেয়ের মরদেহ উদ্ধার করে। এসময় রিকশা চালক আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়া থেকে পঞ্চবটির দিকে রিকশায় করে তারা বাবা মেয়ে যাচ্ছিলেন। ওই সময় উল্টোদিক থেকে দ্রুত চালিয়ে আসা একটি ট্রাক তাদের রিকশার সামনে দিকে ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যায় তখন ট্রাকটি তাদের মাথার উপর উঠিয়ে দেয়। ওই সময় চালক ট্রাক রেখে পালানোর চেষ্টা করলে জনতা তাকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। এসময় মন্ডল ফায়ার সার্ভিস ও ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানায় উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, মরদেহ দুটি’ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, গত ৩ ডিসেম্বর আমেরিকা থেকে দেশ ফিরে বেলি তার খালায় বাসায় অবস্থান করছিলো। শুক্রবারে একটি অনুষ্ঠানে নিতে তাকে নিয়ে যায় তার বাবা আলতাব। সেথানে থেকে ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তাদের দুজনের মৃত্যু হয়।

