বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে উত্তর ও দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের চেয়ারম্যান ওএমপি শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওমসান লিপি। এ সময় উভয় বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়। জানা যায়, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মনিরুল হক, রেবতী মোহন স্কুলের সভাপতি বীর মুক্তি যোদ্বা আব্দুর রব, সাবেক পৌরসভা মেয়র আবদুল মতিন প্রধান ,বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক জালাল উদ্দিন,সিদ্ধিরগঞ্জ থানা যুব লীগের সভাপতি ও ৬নংওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি,৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষীত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, বাংলাদেশ কবার ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী আনিছুর রহমান, উপস্থিত ছিলেন। এসময় মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি সালমা ওসমান লিপি। এরপর সিদ্ধিরগঞ্জ উত্তর ও দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৯৬ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে মো: ইব্রাহী, সহ সভাপতি পদে সামসুদ্দিন আহমেদ ও সদস্য সচিব সাইদুর রহমানসহ ১১ সদস্য এবং ৯৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে আরিফুল হক হাসান ও সহ সভাপতি খোদেজা বেগমসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিত করা হয়। কমিটির সকলেই সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
