বিজয় বার্তা ২৪ ডট কম
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন মহাষ্টমী পূর্ণ্য স্নান সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও যাতায়াতের সার্বিক সুযোগ সুবিধা প্রদানে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে সোমবার ১৩ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নেতৃত্বে লাঙ্গলবন্দ স্নান অনুষ্ঠান স্থলে ৩ কিলোমিটার জায়গা পরির্দশন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
আগামী ৩ ও ৪ এপ্রিল বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে হিন্দুধর্মাবলম্বীদের এ পূর্ণ্ স্নান অনুষ্ঠিত হবে।
পূর্ণ্য স্নান এলাকা পরিদর্শন শেষে মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তা ও লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সকলের উদ্দেশ্যে বলেন, আগামী পূণ্য স্না অনুষ্ঠান অত্যন্ত সুপরিকল্পিতভাবে আয়োজন করা হবে। যাতে করে দেশ ও দেশের বাইরে থেকে আগত পূণ্যার্থীদের লাঙ্গলবন্দে এসে যাতে কোন প্রকার দুর্ভোগ পোহাতে না হয়। পূণ্যার্থীদের সার্বিক নিরাপত্তায় যেন কোন প্রকার কমতি না থাকে। এর জন্য কোথায় বিশুদ্ধ খাবার পানি, কোথায় অস্থায়ী বাথরুম, কোথায় সেবা ক্যাম্প সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় গুলো স্থাপন করা হবে তা মানচিত্র আকারে একটি চিত্র তৈরি করে জেলা প্রশাসনের কাছে জমা দিতে লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের অনুরোধ করেন সংসদ সদস্য সেলিম ওসমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা পরিষদের সদস্য আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম.এ রশিদ, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা(ইউএনও) মৌসুমী হাবিব, বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের আহবায়ক সরজ কুমার সাহা, শংকর সাহা, বাসুদেব চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর শাখার সভাপতি দিপক সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, সদর উপজেলার সাধারণ সম্পাদক রঞ্জিত ম-ল সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
