বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের লিংক রোডস্থ সাইনবোর্ড এলাকায়্ ওমর ফারুক নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার রাত ১০ টায় এই দূর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, নিহত মোটর সাইকেল আরেহী ফতু্ল্লার অ্যাডভান্স গার্মেন্টের মালিক ওমর ফারুক(৪০)। তিনি ঢাকা মীরপুর ১১ নং এর আব্দুল কবিরের ছেলে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় মটর সাইকেল আরোহী ওমর ফারুককে পিছন থেকে আঘাত করে একটি অজ্ঞাত গাড়ি তাকে পৃষ্ঠ করে চলে যায়। পরে ঘটনাস্থলে তিনি মারা যান।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
