BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

“নিতাইগঞ্জে রেলওয়ের জমিতে ট্রাক স্ট্যান্ড নির্মান হলে আর সমস্যা খাকবে না”

BIjoyBarta24 by BIjoyBarta24
জুলাই ২৯, ২০১৭
in লিড, সদর থানা
0
“নিতাইগঞ্জে রেলওয়ের জমিতে ট্রাক স্ট্যান্ড নির্মান হলে আর সমস্যা খাকবে না”
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

সম্প্রতি নারায়ণগঞ্জ শহরে দুটি ব্যাপারে বেশ আলোচনা শুনা যাচ্ছে। যার মধ্যে একটি হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির হুসেনই মুহম্মদ এরশাদ এর আগমন। আর দ্বিতীয়টি হচ্ছে সিটি মেয়রের অনুরোধে নিতাইগঞ্জে ট্রাক স্ট্রান্ড সরিয়ে দেওয়ার ব্যাপারে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের গৃহিত পদক্ষেপ। এরশাদের আগমনকে ঘিরে বন্দরে ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করলেও দ্বিতীয় বিষয়টি নিয়ে ইতোমধ্যে নিতাইগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মন থেকে এসব ধূম্রজাল দূর করে সঠিক তথ্যটি তুলে ধরতে যোগাযোগ করা হয় এই দুটি বিষয়ের কেন্দ্র বিন্দু নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে। একান্ত আলাপচারিতায় তিনি বিষয় গুলোর উপর পরিস্কার ভাবে আলোচনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন উনার কথা গুলো প্রকাশিত হওয়ার পর নিতাইগঞ্জের বিষয়টি নিয়ে আর কোন ধূম্রজাল মানুষের মনে থাকবে না।

প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় তিনি, মেয়রের চাহিদা অনুযায়ী নিতাইগঞ্জে ট্রাক স্ট্যান্ড থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। বিষয়টি পরিস্কার ভাবে উপস্থাপনে তার বক্তব্যে তিনি বলেন, ট্রাক স্ট্যান্ড থাকবে না বিষয়টি বোধ হয় ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে, নিতাইগঞ্জের খালঘাট যেটি কেরোসিন ঘাট হিসেবে পরিচিত ওই এলাকায় ৫০টি করে ট্রাক ৩ ঘন্টা করে অবস্থান করতে পারবে এবং সেটি ২৪ ঘন্টার জন্যই। অর্থাৎ দিনে খাল ঘাট এলাকায় ৫০টি করে ট্রাকের রদবদল হলে মোট ট্রাকের সংখ্যা চারশতে দাড়াবে। এতে যদি ব্যবসায়ীরা কোন প্রকার অসুবিধা মনে করেন তাহলে অন্যান্য জেলা শহর গুলোর মত রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাস্তার একপাশে প্রতি ৩ ঘন্টায় ১০০টি করে ট্রাক লোড-আনলোড করতে পারবে। তবে কোন অবস্থাতেই সেটি সকাল ৬টার পরে চলতে পারবে না এবং দুটি পন্থার বেলাতেই কোন অবস্থায় রাস্তায় ট্রাক রেখে জনগনের দুর্ভোগের সৃষ্টি করা যাবে না। এটি একটি সাময়িক সিদ্ধান্ত। যখন নিতাইগঞ্জের পাশে রেলওয়ের জমিতে ট্রাক স্ট্যান্ড নির্মান হবে যেটির জন্য সিটি করপোরেশনের উদ্যোগে প্রস্তাবনা করা হয়েছে এটি বাস্তবায়ন হলে ট্রাক স্ট্যান্ড নিয়ে আর কোন অসুবিধা হবে না এমনি রাস্তায় ট্রাক রাখার কোন প্রয়োজন পড়বে না। এ সময় কালে বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত ট্রাক স্ট্যান্ডটি ট্রাক মালিক, চালক, শ্রমিক নেতৃবৃন্দবৃন্দ পরিস্কার করে সেটি ব্যবহার করতে পারবেন। আমার বা সিটি মেয়রের অবস্থান থেকে ব্যবসায়ীদের ব্যবসায়ীক বা আর্থিক ভাবে ক্ষতি করার কোন ইচ্ছা নাই। তবে ব্যবসা করতে গিয়ে কারো দুর্ভোগের সৃষ্টি করা যাবে না। এ নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে গত বুধবার রাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নিতাইগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ট্রাক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দদের সাথে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১ এপ্রিল থেকে দিনের বেলায় সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত কোন ট্রাক রাস্তায় থাকবে না বলে সিদ্ধন্ত গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীরা ইচ্ছা করলে খাল ঘাটের পাশাপাশি দিনের বেলায় পঞ্চবটি ট্রাক স্ট্যান্ডটি ব্যবহার করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস নারায়ণগঞ্জকে যানজট মুক্ত করতে ব্যবসায়ী এবং ট্রাক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উভয় সংগঠন গুলো সহযোগীতা করবেন। এরপর নগরীতে সৃষ্ট যানজটের অন্যান্য কারন গুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনে সহযোগীতায় তা সমাধান করা হবে। যদিও এ ব্যাপারে একজন পদক্ষেপ গ্রহণে একজন সংসদ সদস্যের কোন অধিকার নেই তারপরও যদি জনগনকে স্বস্তি দিতে সিটি করপোরেশনে আমার সহযোগীতা নেওয়ার প্রয়োজন মনে করেন এবং আমার সহযোগীতা চান তাহলে আমি অবশ্যই সর্বদা সর্বাত্মক সহযোগীতা করতে প্রস্তুত আছি। এটি কোন রাজনৈতিক উদ্দেশ্য নয়। জনগনের শান্তি ও স্বস্তির জন্য সিটি মেয়র ও কাউন্সিল , সংসদ সদস্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগীতায় অরাজনৈতিকভাবে আইন প্রনয়ন করে এ সমস্যা থেকে নারায়ণগঞ্জের মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হবে। আশা করবো এ ব্যাপারে সিটি করপোরেশন এলাকায় বসবাসরত সাধারণ জনগন সহ ঘোটা শহরবাসী আমাদের সম্পূর্ন সহযোগীতা করবেন।

একাধিক প্রস্তুতি সভায় তিনি বলেছেন নাসিম ওসমান মডেল হাইস্কুলের উদ্বোধন অনুষ্ঠানটি কোন দলের ব্যানারে হবে না। তাহলে কেন এরশাদকে দিয়ে উদ্বোধন করাচ্ছেন? এর উত্তরে সেলিম ওসমান বলেন, যেহেতু স্কুলটি নাসিম ওসমানের নামে এবং নাসিম ওসমান জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে ৪ বারের নির্বাচিত এবং জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। এছাড়া আমি নিজেও জাতীয় পার্টির মনোনয়নে এই সংসদ সদস্য হয়েছি। আর এ সম্পূর্ন সুবিধাটি করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি ২০০৮ সালে নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে নির্বাচনী সভায় নাসিম ওসমানের হাত দিয়ে লাঙ্গলকে নৌকায় তুলে নিয়ে ছিলেন এবং উনি নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগের কোন প্রার্থী দেননি। সেই প্রক্রিয়াতেই আমি এখন এই এলাকার সংসদ সদস্য । ইতোমধ্যে আমি ঘোষণা দিয়েছি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পূর্ন নির্দলীয় ভাবে উদযাপন করা হবে। এ দিন কোন রাজনৈতিক আলাপ হবে না। কোন নির্বাচনী প্রচারণাও হবে না। এই স্কুলে মোট ৯৭৫ জন ছাত্র-ছাত্রী আছেন। অনুষ্ঠানের দিন শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে উপস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অনুষ্ঠানে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি সহ সকল দেলের নেতাদের দাওয়াত পত্র পাঠানো হয়েছে। এছাড়াও বন্দর ও নারায়ণগঞ্জ এলাকার অনেক ব্যক্তি এ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন। সাংবাদিকদের মাধ্যমে আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত পৌছে দিতে চাই। আপনার সেখানে উপস্থিত হয়ে এই ৯৭৫জন ছাত্র-ছাত্রীর উজ্জল ভবিষ্যত কামনা করে দোয়া করবেন।

এদিকে বাকী ৬টি ইউপি এলাকায় নির্মিত স্কুল গুলোও একই প্রক্রিয়ায় আমন্ত্রিত অন্য অতিথিদের দ্বারা উদ্বোধনের আয়োজন করা হবে। স্কুল গুলো নির্মাণে আমি সর্বস্তরের মানুষের সহযোগীতা পেয়েছি। এক্ষেত্রে আমি উপজেলা চেয়ারম্যান, সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল গুলো পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগনের সহযোগীতায় বাকী গুলো সম্পন্ন হওয়ার পথে। এ জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সব শেষে নিজ নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়নে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা ব্যয়ে ৭টি স্কুল নির্মাণ করেছেন। যা বাংলাদেশে একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ রীতিমত নজির সৃষ্টি করেছে। এমন মহৎ উদ্যোগে নেওয়ার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি শিক্ষা প্রতিষ্ঠানের কোন অনুষ্ঠানে গেলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা গুলো জানতে চাই। তাদের সাথে কথা বলে তাদেরকে প্রশ্ন করে জানতে পারলাম নবম শ্রেনীর একজন ছাত্রী যার স্বপ্ন জন্য ছিল সে ডাক্তার হবে। কিন্তু তার বিদ্যালয়ে সাইন্সল্যাব ও কম্পিউটার না থাকায় সে তার জীবনে লক্ষ্য পূরণ করতে না পেরে হতাশা প্রকাশ করেছে। অষ্টম শ্রেনীর একটি ছাত্র বাঘ দেখেছে শুধুমাত্র টেলিভিশনের পর্দায়। কারন সে কোনদিনই ঢাকায় চিড়িয়াখানায় যায়নি। দশম শ্রেনীর একজন ছাত্রী তার জীবনে মাত্র একবারই ঢাকায় গিয়েছে যখন তার দাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার দাদী মারা যাওয়ার পর সে আর কোনদিন ঢাকায় যাওয়ার প্রয়োজন বোধ করেনি। ওই মুহুর্তে আমার মনে হয়েছে যেন এই ধরনী বিভক্ত হোক আর আমি ভেতরে চলে যাই। এই এলাকার এমপি হওয়ার আমার কোন যোগ্যতাই নাই। সেদিনই আমি সিদ্ধান্ত নেই আমার নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়নে ৭টি আধুনিক মানের স্কুল নির্মাণ করবো। যেখানে আমাদের ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থীদের জন্য সর্ব প্রকারের সুযোগ সুবিধা থাকবে। পাশাপাশি নারায়ণগঞ্জ-৫ আসন এলাকায় যত গুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার সব গুলোতেই সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সকল সুযোগ সুবিধা রেখে স্কুল গুলোর উন্নয়ন করবো। ইতোমধ্যে নবীগঞ্জে কদমরসুল কলেজের সরকারীকরণ দলিল সম্পাদান সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ কলেজে ৮ হাজার স্কয়ার ফিটে ১০ তলা ফাউন্ডেশন দিয়ে নতুন ভবনের কাজ চলছে। এ বছরই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠা গুলোতে শিক্ষা মন্ত্রনালয় থেকে ৭০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।

পরে

জেলা জাতীয় যুব শ্রমিকলীগের ২০ সদস্য কমিটি গঠন

আগে

সাইনবোর্ডে সড়ক দূর্ঘটনায় এক হোন্ডারোহী নিহত

আগে
সাইনবোর্ডে সড়ক দূর্ঘটনায় এক হোন্ডারোহী নিহত

সাইনবোর্ডে সড়ক দূর্ঘটনায় এক হোন্ডারোহী নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.