বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডের উপরে উঠে গেলে ঘটনাস্থলেই হেলপার নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতের নাম আবদুল খালেক (২৪)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর প্রায় এক ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে বিশার যানজটের সৃষ্টি হয় ।
কাঁচপুর হাই ওয়ে থানার ওসি মোঃ তৈয়বুর রহমান জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে কুমিল্লার লাকসাম থেকে একটি যাত্রীবাহী বাস(ঢাকামেট্রো-জ-১৪-০০২০) ঢাকা যাওয়ার পথে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডে উঠে গিয়ে উল্টে যায়। এ সময় বাসের তলে চাপা পড়ে যাত্রী আবদুল খালেক নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
