বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার দুপুরে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা। ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। জানা গেছে, বন্দর থানা পুলিশ গত শুক্রবার রাতে আলীনগর এলাকায় থেকে ৩০ পিছ ইয়াবাসহ হারুন অর রশিদ মিয়ার ছেলে শাহাদাত হোসেন ওরফে শ্যামা (৩২), মদনগঞ্জ শান্তিনগর এলাকায় থেকে ১০ গ্রাম হেে মুসলিম দেওয়ানজি মিয়ার ছেলে মোঃ আজিজ (৩৯) ও একই এলাকার রিয়াজ উদ্দিন বেপারী ছেলে মাসুম (৩৫)কে গ্রেপ্তার করে। অপর দিকে একই রাতে বন্দর থানা পুলিশ দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে তারা মিয়া (৩৮) ও ধামগড় এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে মাইনুল ইসলাম মনির (৩৫)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও গতকাল শনিবার দুপুরে মদনগঞ্জ পিএম রোড এলাকা থেকে ৫২ পিছ ইয়াবাসহ আমির হোসেন মিয়ার ছেলে জামাই আল-আমিন (২৮)কে গ্রেপ্তার করে। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরন করে পুলিশ।
