বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের বিরোধীতাকারী ও ষড়যন্ত্রকারীদের নারায়ণগঞ্জ ছাড়া করার আল্টিমেটাম দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে শহরের ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে ২১ শোকাবহ আগস্টের আলোচনা সভায় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এই আল্টিমেটাম দিয়েছেন।
হুশিয়ারী করে তারা বলেন, না’গঞ্জ আওয়ামীলীগ অফিসের পবিত্র জায়গায় শামীম ওসমানকে নিয়ে বাজে মন্তব্যকারী ও ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না। জামাত বিএনপির টাকা খেয়ে কেউ জননেতা শামীম ওসমানকে নিয়ে ষড়যন্ত্র করলে তাদের জেলা ছাত্রলীগ কোন ছাড় দিবে না। তাই আপনারা সাবধান হয়ে যান।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের সঞ্চালনায় এসমময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এড. অালী অাকবর, মিনহাজুল ইসলাম রিয়াদ, মাহবুবুর আলম বাবু, আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক নূরে আলম রঞ্জু, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, প্রচার সম্পাদক শেখ মিজানুর রহমান সজীব, অাইন বিষয়ক সম্পাদক সুজন, গন্ত্রগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অভি রায়, গনশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, বন্দর ছাত্রলীগ নেতা মাঈনুদ্দিন মাইনু, মুন্না, হৃদয়, মিজান, স্বপন, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ফরিদ হোসেন ফাহিম, সৈয়দ রনি, মোস্তাক আহমেদ হাসিব, টিপু সুলতান,মামুন, সদর থানা ছাত্রলীগ নেতা, সায়েম, সাহেক, সাদ্দাম ও সোনারগাঁ থানা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে শাহ্ নিজাম বলেন, কিছু সংখ্যক কর্মী নিয়ে কয়েকজন নেতা সাংসদ শামীম ওসমানকে নিয়ে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। জননেতা শামীম ওসমান যখন স্বাধীনতা বিরোধকারীদের রুখতে ঐক্যের ডাক দিয়েছেন ঠিক তখনই দলের ভিতর লুকিয়ে থাকা সুবিধাবাদীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।এখনো সময় আছে ভাল হয়ে যান। নাহলে ভবিষ্যৎ কোন অঘটন ঘটলে এর জন্য দায়ী থাকবেন আপনারা।
এহসানুল হক নিপু বলেন, আওয়ামীলীগকে ধ্বংস করতে সাংসদ শামীম ওসমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারা জামাত বিএনপির টাকা খেয়ে এই ষড়যন্ত্র চালাচ্ছে। আপনার সাবধান হয়ে যান। আর যদি জননেতাকে নিয়ে কোন প্রকার কুটুক্তি করা হয় তাহলে আমরা বসে থাকবো না। এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
সাফায়েত আলম সানী বলেন, আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করা হয়েছে। আর এই মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে হামলা চালানো হয়েছে। তারা সফল হয়নি আর কোন দিন হবেও না। খন্দকার মোস্তাকের পেতাত্মারা নারায়ণগঞ্জে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে ধ্বংস করতে ১৬ জুন বোমা হামলা চালানো হয়েছিল। অনেকে প্রাণ হারিয়েছেন। আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু শামীম ওসমান বোমা হামলায় আহত হয়ে মৃত্যুশয্যায় বলেছিলেন শেখ হাসিনাকে বাঁচান। এটাই কি তার অপরাধ ছিল। আজ দলের ভিতর লুকিয়ে থাকা হাইব্রিড নেতারা সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আপনাদের হুশিয়ারী করে বলতে চাই আপনার ভাল হয়ে যান। নাহলে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কাউকে ছেড়ে কথা বলবেনা।
