বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা নারায়ণগঞ্জ বিএনপি কে ঐক্যবদ্ধ করতে চাই । বিএনপির সকল সাহসী নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই । আমরা একে অন্যের বিরোধীতা না করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দল কে সুসংগঠিত করতে হবে ।
শুক্রবার বিকেল ৫ টার দিকে শহরের (১৮ নং ওয়ার্ড) সৈয়দপুর আল আমিন নগর এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আমরা কোন নেতার রাজনীতি আর ঘরে বসে রাজনীতি করতে চাই না । শহীদ জিয়ার আদর্শের রাজনীতি কে নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে দিতে চাই । বিএনপির সদস্য নবায়ন এটি বিএনপির নেতাকর্মীদের ঈমানী দায়িত্ব এটি সফল করাই আমাদের মূল লক্ষ্য । আগামী দিনে এই সরকার কে আর ভোটের অধিকার কেড়ে নিতে দিবো না । এদেশের মানুষ কে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তা বাস্তবায়ন করবো । তিনি আরো বলেন, ৭১ পর আওয়ামী লীগ এদেশে বাকশাল তৈরি করেছিল । তারা এদেশের গনতন্ত্রকে হত্যা করার মধ্যে দিয়ে রাজনীতি কে নিষ্ক্রিয় করে । কিন্তু জিয়াউর রহমান এদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে । জিয়াউর রহমানের মাধ্যমে আওয়ামীলীগের জম্ম হয় । আওয়ামীলীগ সহ বিভিন্ন দলের নিবন্ধন জিয়াউর রহমান দিয়ে ছিলো । এদেশের মানুষ সজাগ রয়েছে আর কোন বাকশাল তৈরি করতে দিবে না । আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো ।
মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা এড. নুরুল কাদির সোহাগ’র সভাপতিত্বে ও মহানগর মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক’র সঞ্চালনায় বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, বন্দর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. শাহ মাজহারুল হক , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এড. আনোয়ার প্রধান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা পরিবহন শ্রমিক দলের সভাপতি হাজী নজরুল ইসলাম, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি সামিউল্লাহ বাবুল, মহানগর বিএনপির নেতা হাজী ইসমাইল হোসেন, গুলজার হোসেন খান, তৃণমূল দল কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ হাসেম অপু, জেলা যুব আইনজীবী ফোরামের সভাপতি এড. আঞ্জুমান আরাফাত রিফাত, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর বেপারী, আউয়াল হোসেন, রোকনউদ্দিন, জেলা ছাত্রদল নেতা , মঈনুল হাসান রবিন, তরিকুল হাসান লিংকন, নাজমুল হাসান সহ অনেকেই ।
