বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ধর্ম দেখানোর জন্য না সবাইকে তা পালন করতে হবে । আমরা যে যে নামেই ডাকি না কেনো সবার ঈশ্বর একজনই। কারন ধর্ম যার যার উৎসব সবার।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেওভোগ সাধু নাগ মহাশয় আশ্রমের ১৭১ তম শুভ জন্মোৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সাধু নাগ মহাশয় আশ্রমের সভাপতি শ্রী সরোজ কুমার সাহা’র সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, প্রধান আলোচক ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ছারোয়ার হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, সম্মানিত ট্রাষ্টি শ্রী পরিতোষ কান্তি সাহা, এফবিসিসিআই এর পরিচালক শ্রী প্রবীর কুমার সাহা, সাধু নাগ মহাশয় আশ্রমের সাবেক সভাপতি ডাঃ রিশি রঞ্জন দাস, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আশ্চর্য আরোও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিনাথ দাস, সহ সভাপতি রবিউল হোসেন, ১৪ ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ সাহা , মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ সুশীল দাস প্রমুখ ।
