বিজয় বার্তা ২৪ ডট কম
এমপি শামীম ওসমানের নির্দেশে কেন্দ্রিয় আওয়ামীলীগ আয়োজিত চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় বিশাল মিছিল নিয়ে অংশগ্রহন করেছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে নারায়ণগঞ্জ থেকে মিছিল নিয়ে যোগদান করেন তারা।
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ঘোষিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, শেখ সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার সহ অন্যান্যরা।
সংক্ষিপ্ত সমাবেশ ও শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

