বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে র্যাব-১১ এর অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রাতে থানাধীন চিটাগাং হতে ঢাকাগামী মহাসড়কের অলিম্পিক ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল (৩৩)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ফেন্সিডিল- ৯৮ বোতল, মোবাইল- ০১টি এবং সীমকার্ড- ০২টি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

