বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করা হয়।
১৯ অক্টোবর মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষাড়া শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। এছাড়া উক্ত সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের সঞ্চালনায় সমাবেশ ও শান্তির শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি মীর সোহেল, পরিবেশবিদ সুজিত সরকার, মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য শিপন সরকার শিখন প্রমুখ।
সমাবেশ শেষে চাষাড়ার শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে এসে শান্তির শোভাযাত্রা শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশ ও শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

