বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে ভ্রাম্যমান আদালতে ১ জন মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলা প্রাঙ্গনে এই কারাদন্ড দেয়া হয়।
র্যাব- ১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি শাহ্ শিবলী সাদিক, এবং নারায়নগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা আফরোজা আকতার চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি আমতলা মাতবর বাজারস্থ আসামী মোঃ অকিল উদ্দিন(৬০) এর বসতঘর এ অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১০০০০/- টাকা। এ সংক্রান্তে মোঃ অকিল উদ্দিন(৬০), পিতা-মৃত- মানিক চাঁন, সাং-জালকুড়ি ্(আমতলা), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জকে গ্রেফতার করেন। ভ্রাম্যমান আদালত উল্লেখিত আসামীকে নিজ হেফাজতে গাঁজা সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে বহন করার অপরাধে তাকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এ সংক্রান্তে নারায়নগঞ্জ জেলার ভ্রাম্যমান আদালতের মামলা নং-৪৪৯/১৬ তারিখ ২৮/০৯/২০১৬ ধারাঃ ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ (১) এর টেবিল ৭(ক)। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক দ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

