বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ১শ’৩০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে এনায়েতনগর ঋৃষিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মনির(৫৭),একই এলাকার কামাল মিয়ার ছেলে রাসেল(২৮) ও চুনাভূড়া এলাকার মৃত এটিএম গোলাম সাঈদের ছেলে গোলাম রাশেদ অপু(৩০)। ধৃতদের মধ্যে মনিরকে ৫২পিছ,রাসেলকে ৬৩পিছ ও অপুকে ১৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে ৩টি পৃথক মামলা রুজু হয়েছে। ধৃতদের বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

