বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে ৮ম নারায়ণগঞ্জ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর খান রনো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড মাহবুবুল আলম। সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রিয় কমিটির সদস্য এড. কমরেড মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য এড. কমরেড জিয়া হায়দার ডিপ্টি, জেলা কমিটির সদস্য কমরেড দুলাল সাহা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিমল কান্তি দাস, নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আঃ হাই শরীফ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শাহানারা বেগমসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।
বিকাল ৫টায় ৮ম নারায়ণগঞ্জ জেলা সম্মেলনের র্যালী, সন্ধ্যায় বন্ধুপ্রতিম গণসংগঠন সমূহের সাংস্কৃতিক অনুষ্ঠান।
