বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি আব্দুল আউয়াল বলেছেন, রফিউর রাব্বি একজন ইসলামবিদ্বেষী ব্যক্তি। যাকে বাচাঁতে কিছু পত্রিকাগুলো হেফাজতে ইসলামের বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে অসত্য সংবাদ পরিবেশন করছেন। তাদের সংবাদ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট।
নারায়ণগঞ্জের সম-সাময়িক চলমান ঘটনাবলি নিয়ে বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩ টায় ডিআইটি মসজিদ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতের সাংবাদিক সম্মেলন তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল তার লিখিত বক্তব্য পাঠা করে বলেন, ৭ এপ্রিল ২০১৭ তারিখে চাষাড়া শহীদ মিনারে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির আলোচনা সভায় রফিউর রাব্বি বলেছিলেন “এই দেশের মুক্তিযোদ্ধারা যদি জানতেন যে সংবিধান ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ দ্বারা শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার, তাহলে ত্রিশ লক্ষ শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংশগ্রহণ করতনা। সরকার হেফাজতের ২৯ টি দাবী মেনে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন এনেছে, এর দ্বারা দেশ বাবু নগরীদের জন্ম হবে, জন্ম হবে হেফাজতিদের, জন্ম হবে সাম্প্রদায়িকতার।”
তিনি আরো বলেন, রফিউর রাব্বি ওই বক্তব্যে ধর্মীয় অনুভতিতে আঘাত এসেছে, যার কারণে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভতিতে আঘাত হানার কারণে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। যার তদন্তের রির্পোট আগামী ৭ মে আদালতে জমা দেওয়ার নির্দেশ এসেছে। আমরা চাই সঠিক সময়ে যেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
মহানগরের সাধারণ সম্পাদক মাউলানা ফেরদাউসুর রহমান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, মুফতি আনিস আনসারি, মাওলানা হারুনুর রশিদ সহ আরো অনেকেই।
