বিজয় বার্তা ২৪ ডট কম
নব নির্মিত নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন শুভ উদ্বোধন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক’র আগমন কে স্বাগতম জানিয়েছেন জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা ।
বৃহস্পতিবার ( ৮ই মার্চ ) দুপুরে শহরের এক নং রেল গেইটস্থ বাস টার্মিনাল এলাকায় তারা এই অভিনন্দন জানান ।
জাতীয় শ্রমিক পার্টি মহানগরের যুগ্ম আহ্বায়ক ও জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহেরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি কোরবান আলী, ভোলা বাবু, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, মেট্রোহল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মামুন, সদস্য আবু কালাম, মোঃ তারা, রিপন, বাবুল, বাবু, শহীদ, বিপ্লব, রাসেল সহ অনেকেই ।

