বিজয় বার্তা ২৪ ডট কম
মাদকের বিশাল ছোবল থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত বিচারের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীণ মাসদাইর পতেঙ্গার মোড়ের অধীবাসীরা। শুক্রবার (৯ মার্চ) বাদ জুমা স্থানীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মাসদাইর গুদারাঘাট থেকে শুরু হয়ে মাসদাইর বাজার, তালাফ্যাক্টরীর মোড়, কাশেম নগর, পতেঙ্গার মোড় হয়ে বেকারীর মোড়ে ুিগয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীণ মাসদাইর পতেঙ্গার মোড় এলাকা মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জমিলা ও তার পুত্র রবির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে পতেঙ্গার মোড়ের মানুষ। প্রকাশ্য দিবালোকে তারা মাদকের নীল বিষ ছড়িয়ে দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। ভয়ে এখানে সাধারণ মানুষ মুখ খুলতেও সাহস পাচ্ছে না। আর যারা এই মাদক ব্যবসায় বাঁধা দিচ্ছেন তাদেরকে নানাভাবে হুমকি দিয়ে থামিয়ে দেয়া হচ্ছে। মাদক ব্যবসায়ীদের প্রতিরোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক নির্মূল কমিটি গঠন করা হলেও তা কোন কাজে আসছে না। এমনকি এই কমিটির একজন যুগ্ম আহবায়ক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেয়ায় তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। প্রাণের ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সে যুগ্ম আহবায়ক বজলুর রহমান জেলা পুলিশ সুপার বরাবর লিখিথ অভিযোগ দায়ের করেছেন এবং ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
তারা আরো বলেন, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত এলাকা ফতুল্লার অত্যান্ত জন বসতিপূর্ণ এলাকা মাসদাইর পতেঙ্গার মোড়। আর এর সুযোগ নিয়ে স্থানীয় মাদক স¤্রাজ্ঞি জমিলা ও তার ছেলে রবি মাদকের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে পতেঙ্গার মোড় এলাকায়। স্থানীয় জনগন অতিষ্ঠ হয়ে বেশ কয়েকবার জমিলা ও রবিকে পুলিশে ধরিয়ে দিলেও অদৃশ্য ইশারায় তারা বের হয়ে এসে পুনরায় তাদের অপকর্ম শুরু করে। আর তাদেরকে ধরিয়ে দিতে যারা সহায়তা করেছিলো, তাদেরকে নানাভাবে হুমকি দিয়ে থামিয়ে দেয়ার চেষ্টা করে। অবশেষে গত বছরের মাঝামাঝি সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক করা হয় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে আর যুগ্ম আহবায়ক করা হয় বজলুর রহমানকে। কমিটি গঠন হওয়ার পর তারা সম্মিলিতভাবে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধের ঘোষনা দিলেও তার বাস্তব প্রতিফলন দেখতে পায়নি এলাকাবাসী। কমিটির যুগ্ম আহবায়ক বজলুর রহমান নিজ উদ্যোগে কিছু যুব সমাজকে নিয়ে মাদক ব্যবসায়ী জমিলা, তার পুত্র রবিসহ মাদক ব্যবসার নেটওয়ার্কে জড়িত কয়েকজনকে পুলিশে ধরিয়ে দিলে এখন তার উপরও নেমে এসেছে নানা ধরনের হুমকি। এমনকি বজলুর রহমানকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। আর তাই বাধ্য হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বজলুর রহমান। মাদক নির্মূল কমিটির লোকজনেরই জীবনের নিরপত্তা হুমকির মুখে থাকায় ভীত সন্ত্রস্ত হয়ে পরেছেন এলাকাবাসী। আর তাই মাদক নির্মূল কমিটির যুগ্ম আহবায়ক বজলুর রহমানকে হুমকি প্রদানকারী চিহ্নিত মাদক ব্যবসায়ী জমিলা ও তার পুত্র রবির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। আশা করছি প্রশাসন খুব দ্রæত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
মাদক বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় মুরুব্বি মো: জমির হোসেন, মো: স্বপন, রিপন, আওলাদ হোসেন, শামীমসহ মাসদাইর পতেঙ্গার মোড় এলাকাবাসী।

