বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের ৩ নং মাছ ঘাট এলাকায় জাটকা মাছ ক্রয় বিক্রয় করার অপরাধে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ১১০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
আটক মাছ ব্যবাসায়ীরা হলেন, মিন্টু মোল্লা(৩৭), মো.মোহন মিয়া(৩৫) ও মিন্টু মোল্লা(৩৭) ।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, আজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আনুমানিক ১১০ কেজি জাটকা উদ্ধার করা হয়। এসময়ে মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ এর ৫ ধারায় তিনজনকে পাঁচ হাজার করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে ০১ নভেম্বর, ২০২০ হতে ৩০ জুন, ২০২১ পর্যন্ত ১০ ইঞ্চি (২৫ সে.মি.) অথবা তার চেয়ে ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে।

