বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জের তারাব পৌরসভার নির্বাচন পূর্ব ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে আজ। রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার নির্বাচনে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) মাহিন ফরাজী। এছাড়াও জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মতিউর রহমান এবং সহকারী রিটানিং অফিসার ও রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। ব্রিফিং প্যারেডে সকলকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য আগামীকাল ১৬ জানুয়ারি, ২০২১ তারিখ তারাব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে অদ্য ১৫ জানুয়ারি, ২০২১ তারিখ ব্রিফিং প্যারেড শেষে সকল নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অফিসার ফোর্স মোতায়েন সম্পন্ন হয়েছে। ব্রিফিং প্যারেডে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মাহমুদুল হাসান সহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

