বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলায় ৪ তলার বেশি ভবনের অনুমােদন দিবে না রাজউক এর এই সিদ্ধান্তের প্রতিবাদে সর্বস্তরের জনগনকে নিয়ে গনস্বাক্ষর কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ রিয়েলস্টেট ডেভেলপার্স এসােসিয়েশন। শনিবার দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারে চার দিন ব্যাপী এই কর্মসূচি শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রিয়েলস্টেট ডেভেলপার্স এসােসিয়েশনের সভাপতি নাসির হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক গোলান সারোয়ার, সহ সভাপতি এস এম পাভেল, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, আব্দুস সালাম বেপারী, মো, পারভেজ সহ সর্বস্তরের জনগন।
এসময় বক্তারা বলেন, রাজুধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যান (DAP) – ২০৩৫ আগামী জানুয়ারী-২১ থেকে বাস্তবায়ন করত যাচ্ছে। এই প্যানের অধিন থাকবে ঢাকা উত্তর- দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ সম্পূর্ণ জেলা, গাজীপুর সিটি কর্পোরেশন, সাভার পৌরসভা এবং ঢাকা জেলারি কিছু অংশ। যে কোন শহরের দীর্ঘ মেয়াদী একটি মাস্টার প্ল্যান থাকবে এটাই স্বভাবিক। কিন্তু রাজউক (DAP) ২০০৮ কার্যকর থাকা অবস্থায় ক্রটি বিচ্যুতিগুলি সংশােধন না করে নগর বাসীর উপর নতুন আরেকটি পদ্ধতি চাপিয়াে দিচ্ছে। DAP- 3৫ বাস্তবায়নকে আমরা কোন ভাবেই সাধুবাদ জানাতে পারছিনা, কেননা এটি কার্যকর হলে মানুষ তার মৌলিক অধিকার আবাসন থেকে বঞ্চিত হবে, কৃষি জমি ব্যপক হারে ধ্বংস হবে যার প্রভাব পড়বে খাদ্য, শিল্প এবং ব্যবসায়। ফল স্বরূপ সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্থ করে রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে।

