বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধে ৬ আসামীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে বন্দর থানা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং-৫৮(১০)১৭ ও ৫৯(১০)১৭ এবং ৬০(১০)১৭। ধৃতরা হলো বন্দর থানার ধামগড় সেনেরবাড়ী এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আলমগীর হোসেন (৩৫) সোনারগাও থানার পুরান কাঁচপুর এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী নূর হোসেন ওরফে নয়ন (৩০) ধামগড় মালামত এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আতাবর (২৪) ও একই এলাকার আব্দুল জব্বার মিয়ার মেয়ে আফরোজা বেগম (৩৫)। পুলিশ জানিয়েছে ধৃত ৪ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪’শ গ্রাম গাঁজা ও ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপর ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আকবর হোসেন (২৫) একই থানার লাঙ্গলবন্ধ নগর এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গিয়াস উদ্দিন গেসু (৩৫) বন্দর রাড়ইপাড়া এলাকার শাজাহান মিয়ার ছেলে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাসুম (৪৫) ও গাজীপুর জেলার কাপাশিয়া থানার বয়রা এলাকার ইয়াকুব আলী মিয়ার ছেলে পতারক আদম বেপারী বিল্লাল হোসেন (৩৫) এবং উত্তর লক্ষনখোলা এলাকার আমজাদ হোসেন মিয়ার ছেলে রানা (৩৫) একই এলাকার আলী আহাম্মদ মিয়ার ছেলে হোসাইন (২২)। ধৃত ১০ জনের মধ্যে মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক ৩টি মাদক মামলায়, ৩ জনকে পৃথক ওয়ারেন্ট রানা ও হোসাইনকে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং প্রতারক বিল্লাল হোসেনকে পুলিশ আইনের ৫৪ ধারায় বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।

