বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধান অতিথির বক্তব্যে জেলা সিনিয়র বিচারক দায়রা জজ হোসনে আরা আকতার বলেন, নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী সমিতি হলো আইনজীবী সমিতি । আমি এই সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি । আজ যে সকল মেধাবী শিক্ষার্থীরা পূরস্কার পাবে তাদের প্রতি রইলো আমার দোয়া ও ভালোবাসা ।
বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক বিতরণ, আইনজীবী সন্তানদের জিপিএ ফাইভ , আইন পেশায় ২৫ বছর পূর্তি , সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, যারা আইন পেশায় ২৫ বছর পার করেছেন তারা সবাই বিজ্ঞ বিচেক্ষন আইনজীবী। আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইন অঙ্গনে রয়েছে আপনাদের সুনাম । এই বাবের শুরু থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ বার আজ একটি প্রতিষ্ঠ বার । আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা মধ্যে দিয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে । তিনি আরো বলেন, আমি দূতম সময়ের মধ্যে বিচার ব্যবস্থা কার্যকর করছি । আমরা যার যার অবস্থান থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে পারি । আর যদি করি তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না । তাই আমাদের সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে ।
জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. আলাউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এড. হাবিব আল মোজাহিদ পলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি জেলা ও দায়রা জজ নারী ও শিশু ট্রাইব্যুনাল মোঃ আমজাদ হোসেন, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ (সুপার ক’সার্কেল) মোঃ শরফুদ্দীন, আরো উপস্থিত ছিলেন, জেলা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এড. আমিনুল হক, এড. আবদুল বারী ভূঁইয়া, এড. শাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, এড. জাকির হোসেন, জিপি এড. মেরিনা বেগম প্রমুখ ।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রাব্বী মিয়া বলেন, পেশাগত জীবনে আমি নারায়ণগঞ্জ থেকে অনেক কিছু পেয়েছি । দিপু ও পলু দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের স্বার্থে আমার উপর চাপ সৃষ্টি করছে । পুরাতন কোর্ট মসজিদের সামনে একটি জায়গা আছে । আমি এই জায়গায় জন্য কাজ করছি । তার জন্য সবাই আমাকে সাহায্য করবেন । আমি যে কোন দিন চলে যাবো তার আগে সবাই আমার কাছ থেকে কাজ আদায় করে নিন । তিনি আরো বলেন, শিক্ষার্থীরা তোমাদের মাধ্যমে পিতা-মাতা স্বপ্ন দেখে । তাই তোমাদের কে তা পূরণ করতে হবে । তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা ও সেবা করতে হবে । পেশাগত কারনে যারা মামলা পরিচালনা করবেন তা যেন স্বচ্ছতার সাথে যুক্তি উপস্থাপন করতে হবে । নিজেদের বিবেক বিবেচনা দিকে কাজ করেন যাতে করে মৃত্যুর পর আল্লাহর কাছে জবাবদিহি করতে না হয় ।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, আইনজীবী সন্তানদের জিপিএ ফাইভ , আইন পেশায় ২৫ বছর পূর্তি , সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সম্মাননা প্রদান করা হয় ।

