বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ৩০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার দড়িসোনাকান্দা এলাকার মোঃ টুক্কু মিয়ার ছেলে রবিউল ইসলাম(৪২) ও বক্তার কান্দি এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম কালুন(৩৩)। পুলিশ জানায়,গত শনিবার রাতে উল্লেখিত স্থানে পৃথক পৃথক ভাবে মাদক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রবিউলের কাছ থেকে ১৬পিছ ও কালুনের কাছ থেকে ১৪পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হবে।
