বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে চুরির প্রতিবাদ করায় প্রতিবন্ধী ভাই-বোনসহ ৭জনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে বাড়ি-ঘরে হামলা ভাংচুর এবং ৫ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে পেশাদার চোর আলম ও তার সহযোগীরা। শনিবার রাতে থানার পিচ কামতাল এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে প্রতিবন্ধী ভাই-বোনকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভতির্ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতদের পারিবারিক সূত্র জানায়,বন্দর থানাধীন পিচ কামতাল এলাকার সেরাজদ্দিন মিয়ার ছেলে আলমচান গত বুধবার বিকেলে একই এলাকার মালেকের স্ত্রী দেলোয়ারার ঘরে ঢুকে স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানার পর দেলোয়ারা ও তার স্বজনরা জানতে চাইলে এতে ক্ষিপ্ত হয়ে চোর আলমচান,তার ভাগিনা আল আমিনসহ অন্যান্যরা মিলে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শনিবার রাতে মালেকের বাড়িতে অতর্কিত হামলা ও ভাংচুর তান্ড চালায়। হামলার এক পর্যায়ে আলমচান-আল আমিন গং দেলোয়ারার পার্শ্ববর্তী ঘরের সিরাজুল ইসলামের প্রতিবন্ধী কণ্যা সুমি(২৭) ও পুত্র সুমন(২২)সহ ৭ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। অহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা চম্পট দেয়। পরে উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
