বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার এনায়েতনগরের বাড়ৈভোগে নীট কটন স্পিনিং নাামের সুতা তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মালিক পক্ষের দাবী প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।
ফতুল্লার এনায়েতনগরের বাড়ৈভোগ এলাকাস্থ নীট কটন স্পিনিং মিলে কাজ করেন প্রায় ৮’শ শ্রমিক। গতকাল দুপুর পৌনে ৩টার সময় বৈদ্যুাতিক শর্ট সার্কিটের কারনে অগিন্কান্ডের ঘটনা ঘটে। স্পিনিং মিলের ৩ তলা ভবনের নিচ তলায় তুলার গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান শ্রমিকরা। এসময় শ্রমিকরা প্রতিষ্ঠানের ভিতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানের চেষ্টা করে। খবর পেয়ে নারায়ণগঞ্জস্থ মন্ডলপাড়া ও হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে । প্রায় ৩ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দাবী বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। তুলার গুদামের প্রায় ১ কোটি টাকার তুলা পুড়ে গেছে বলে দাবী করেন মালিক পক্ষ।
এব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন। এরপর তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
