বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ২৮শ ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস আই মাসুদ রানা ও তার সংগীয় ফোর্স গত রোববার ঢাকাÑ নারায়ণগঞ্জ লিংক রোডে চেক পোষ্টে ডিউটিরত অবস্থায় ২৫শ পিস ইয়াবকা ট্যাবলেটসহ মো. রাজ্জাক(৩১)কে গ্রেপ্তার করেছে।সে নারায়ণগঞ্জ জেলার বন্দর শানু নগর এলাকার ফজল মিয়ার ছেলে।
অপরদিকে, ফতুল্লা মডেল থানা পুলিশ এস আই কাজী এনামুল হক ও এএস আই কামরুল হাসান গত রোববার রাতে দেপাড়া এলাকায় মাদকের অভিযান চালিয়ে ২শ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার মৃত শাহজাহানের ছেলে মাসুম(৩২),কালু মিয়ার ছেলে চান মিয়া(৪০),আ. সাত্তারের ছেলে শুভ(২৮)কে গ্রেপ্তার করেছে।একই দারোগা চানমারী এলাকা হতে ৬০পিস ইয়াবা ট্যাবেলটসহ মৃত ইসমাইলের ছেলে জাম্বু(৩০)কে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানয় পৃথক পৃথক ভাবে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
