বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার মাসদাইর এলাকায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে বেবী রাণী(১৭) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে।এ ঘটনা ঘটেছে গত রোববার বেলা সাড়ে ৩ টায়।এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় ধৈয্য বর্মন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।মামলা নং-২০/১৭
এ মামলার সূত্রে জানাযায়, ফতুল্লার মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধৈর্য্য বর্মন ভাড়া থাকে।সে পঞ্চগড় জেলারঅটোয়ারী থানার বজেন্দ্র বর্মনের ছেলে।তার ছোট বোন বেবী রাণী তাদের চাচাতো বোনের বাসায় মেস খেয়ে বিসিক এলাকায় একটি গার্মেন্টসে চাকুরী করে আসছে।গত রোববাব নিজর্নে সংগোপনে চাচাতো বোনের বাসার সিলিং ফ্যানেসর সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে বেবী রাণী আত্মহত্যা করেছে।

