বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ পুল থেকে কদমতলী পুল লিংক রোডের প্রায় এক কিলোমিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলা বাড়ি মাদ্রাসা রোড হয়ে সাবেক কাউন্সিলরের অফিস পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটির বেহালদশা চরম জনদূর্ভোগের সৃষ্টি করছে। স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে নিত্যদিন শত শত শিক্ষার্থী স্কুল ও কলেজে ও গার্মেন্টস কর্মী প্রায় ১০ হাজার শ্রমিক বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য ব্যবহার করে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তার কাজ মেরামত মোটামোটি হলেও এ রাস্তাটি অবহেলিত। একটু বৃষ্টি হলে কয়েক জায়গা দিয়ে পানি জমে চলাচল সমস্যা হয়ে দাড়ায় এবং কয়েক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কিছু জায়গায় ইটের অস্তিত্ব নেই এবং কিছু জায়গায় এমন ভাঙ্গা অবস্থার সৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাটিকে একটি নামমাত্র রাস্তা বলা যায়। এলাকাবাসী জানান, প্রায় ১৫/২০ বছর আগে নামমাত্র ইট বিছানো হলেও তারপর আর কোন উন্নয়নমূলক কার্যক্রম অত্র রাস্তায় হয়নি। ২ বার টেন্ডার বা অর্থ বরাদ্দ দিলেও ঠিক অদৃশ্য কি কারণে এ রাস্তাটির মেরামত ও সম্প্রসারণ আটকে আছে তা আমাদের জানা নেই। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, এই রাস্তাটি আগে একবার টেন্ডার হয়েছিল কোন এক রহস্য জনক কারনে রাস্তার কাজটি পরিপূর্ন কাজ করেনি। তার পরেও যদি মেয়র মহাদয় ইচ্ছে করে অতিদ্রুত এই রাস্তার কাজটি সমাপ্ত করতে পারে আমিও আমার এলাকার কাউন্সিলর হাজী ওমর ফারুককে বলবো যাতে করে এই রাস্তাটি মেপে সিটি কর্পোরেশনে টেন্ডার পাশ করিয়ে অতিদ্রুত যেন রাস্তার কাজিটি শুরু করে। অন্যদিকে ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক জানান আমি অতি দ্রুত এ রাস্তাটি নির্মাণ না হওয়ায় এলাকাবাসী র্দূভোগে তাই আমি সামনে এ রাস্তাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে নির্মাণের পরিকল্পনা করছি।
