বিজয় বার্তা ২৪ ডট কম
২১০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ফতুল্লার নন্দলালপুর আমান ব্রাদাস এন্ড কর্পোরেশন-এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত দুলাল (৩৫) ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার সিরাজ হাওলাদারের ছেলে। এছাড়া ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স ছিল বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, গত রোববার রাতে ফতুল্লার নন্দলালপুর এলাকা থেকে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুলাল নামের একজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার গডফাদার সোহেল এবং আমান নামের অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। উক্ত মামলায় সোহেল এবং আমান নামের দুই মাদক ব্যবসায়ীকে পলাতক আসামি দেখানো হয়েছে।
প্রসঙ্গত, ইয়াবাসহ আটককৃত দুলাল ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স ছিল। সে থানা পুলিশের একাধিক পুলিশ সদস্যের ডিউটিরত গাড়ীতে উঠে স্থাণীয় একাধিক নীরিহ মানুষকে হয়রানী করেছে বলে স্থাণীয় সূত্রে জানা যায়। এদিকে আটককৃত দুলাল পুলিশের সোর্স ছিল বিধায় অনেকটা নির্বিঘেœ ইয়াবার ব্যবসা দীর্ঘদীণ ধরে চালিয়ে আসছিল আটককৃত দুলাল।
