বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে কটন পাওয়ার এক্সেল নীট গার্মেন্টের শ্রমীক-কর্মচারিরা বকেয়া বেতন ও ওভারটাইমের দাবীতে মানব বন্ধন করে। সোমবার দুপুর ১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈন খান বিল্পব,শ্রমিক নেতা সেলিম আসম্মেদ ও বাবুসহ নেতৃবৃন্দ ও শ্রমীকবৃন্দ।
এসময় বক্তরা দেশের অবহেলিত শ্রমীকের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করে তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য অনুরোধ জানান।

