বিজয় বার্তা ২৪ ডট কম
১৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও মহানগর বিএনপির আহ্বায়ক প্রয়াত রফিকুল ইসলাম ( রফিক) এর বড় মেয়ে রুবাইয়া নাসরিন ( মিমু)র দাফন পাইকপাড়া করস্থানে সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০ টায় মরহুমার নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর বাড্ডা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেন তিনি। রুবাইয়া নাসরিন মিমু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (বিবিএ) ছাত্রী ছিলেন।
এদিকে মিমুর মৃত্যুতে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলের মানুষ শোক প্রকাশ করেছেন।
মৃত্যু সংবাদ পেয়ে দেখতে ছুটে আসেন নারায়নগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা আইভি, নারায়নগঞ্জ ৫ আসনের সাবেক এম,পি আলহাজ্ব আবুল কালাম ওনারায়নগঞ্জ ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব গিয়াসউদ্দিন, নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব নারায়নগঞ্জ মহানগর বিএনপি সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাধারন সম্পাদক, এটিএম কামাল, ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।


