বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমারের সরকারী বাহিনী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর নজিরবিহীন নির্যাতনের মুখে রোহিঙ্গারা ¯্রােতের মত বাংলাদেশে অনুপ্রবেশ করছে। ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ ব্যবস্থার উপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। তাই মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের মাতৃভূমি থেকে বিতারন এবং তাদের উপর অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে বুধবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনজিও ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে নারায়ণগঞ্জে কর্মরত এনজিও সমূহ অংশগ্রহণ করে। মানববন্ধনে এনজিও ফেডারেশন নারায়ণগঞ্জর এর সভাপতি সরকার হাসান ওয়াইজ তার বক্তব্যে বলেন, রোহিঙ্গারা যুগ যুগ ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে আসছে। ফলে তারা সেদেশের নাগরিক। তারা কোন সন্ত্রাসী গোষ্ঠি নয়। তিনি বলেন মায়ানমার সরকার তাদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, বর্বরতা, নিষ্ঠুরতা প্রদর্শন করে মানবাধিকার লংঘন করছে। তিনি রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা করা, জাতিগত নিধন বন্ধ করা এবং তাদের নাগরিকত্ব প্রদানের দাবী জানান। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন এই পর্যন্ত মায়ানমার সেনাবাহিনীর অত্যাচারের শিকার হয়ে ৫ লক্ষ্যের অধিক রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি সব শরনার্থীদের অবিলম্বে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার আহব্বান জানান এবং মিয়ানমার সরকারের প্রতি ধিক্কার জানিয়ে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এই মানববন্ধনে এনজিও ফেডারেশন, নারায়ণগঞ্জ এর সদস্য ব্র্যাক, আশা, ব্যুরো, উদ্দীপন, উষা ফাউন্ডেশন, এসএসএস ছাড়াও মানব কল্যাণ পরিষদসহ অন্যান্য এনজিও অংশগ্রহন করে।

