বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত কমিশনার রফিকুল ইসলাম ( রফিক) এর বড় মেয়ে রুবাইয়া নাসরিন ( মিমু)’র মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার চাচাতো বড় ভাই আমিনুল ইসলাম লিপু।
বুধবার এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি জানান, আমার ছোট বোন মিমুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকালে রাজধানীর বাড্ডা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (বিবিএ) ছাত্রী রুবাইয়া নাসরিন মিমু (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। বুধবার সকালে মরহুমার নামাজে জানাযা শেষে শহরের পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়।

