বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় শহরের ২ নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় নব গঠিত মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, সহ সভাপতি সিব্বির আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সঞ্চয়, প্রচার সম্পাদক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ইমরানুর রশিদ, সহ দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান রেসিন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাদিয়া সুলতানা শান্তা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আগামী ২৭ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকা ঝাকজমকভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয়।
