বিজয় বার্তা ২৪ ডট কম
পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয় এই শ্লোগানে নিরাপদ সড়ক চাই জাতীয় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. আল ওয়াজেদুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভুঁইয়া, যুগ্ম-সম্পাদক জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোমেন মিয়া, ফতুল্লা থানা কমিটির সভাপতি এ আর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হুমায়ূন আলী সিপাই, রূপগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল কিরণ প্রমুখ।
সভায় ২২ অক্টোবর নিরাপদ সড়ক চাই জাতীয় কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থানা কমিটি গঠন, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন প্রচারাভিযান সহ নানা কর্মসূচি হাতে নেয়

