বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আমালাপাড়া কেবি সাহা রোডের নেয়ামত উল্লাহ’র পৈতৃক সম্মত্তি দখল করতে মোশারফ গংদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। জীবনের নিরাপত্তাহীনতায় পুলিশের হস্তক্ষেপ চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নেয়ামত উল্লাহ স্ত্রী জুই পারভীন।
এ ঘটনায় সোমবার রাতে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
থানার অভিযোগে জুই পারভীন উল্লেখ্য করেন, আমি জুঁই পারভিন (৪০), স্বামী- নেয়ামত উল্লাহ, সাং- ৫২ কে.বি.সাহা রােড, আমলাপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ এই মর্মে আপনার থানায় হাজির হইয়া অভিযোগ করিতেছি যে, বিবাদী ১। মীর মােশারফ হােসেন (৪৫), পিতা- মীর আমির হােসেন, ২। মীর ওয়ালিউল্লাহ (৬০), ৩। মীর লেফায়েত উল্লাহ (৫৭), উভয় পিতা- ওসমান গনি, 8। মীর নাসির উদ্দিন (৩৪), ৫। মীর মােহসীন (৪১), উভয় পিতা- মীর মহিউদ্দিন, ৬। মীর শিলা (৫০), স্বামী- মীর ওয়ালিউল্লাহ, সর্ব সাং- ৫২ কে.বি. সাহা রােড, আমলাপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জগণ জোড়পূর্বক আমার আমার স্বামী নেয়ামত উল্লাহ এর পৈতৃক সম্মত্তি দখল করার জন্য সর্বক্ষন আমাদের শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করিয়া আসিতেছে। আমার স্বামীর পৈতৃক সম্পত্তি হইতে পাওয়া ০৩(তিন) টি ফ্ল্যাট হইতে একটি ফ্ল্যাট বিবাদীগণ আমার স্বামীকে ভুলবাল বুঝিয়ে জোড় পূর্বক স্বাক্ষর নিয়ে বিক্রি করিয়া দেয়। বিবাদীগণ উক্ত ফ্ল্যাট কত টাকায় বিক্রিয়া করিয়াছে তাও আমাদের কখনাে অবগত করা হয় নাই। এ বিষয়ে আমি বিবাদীগণকে কিছু জিজ্ঞাসা করিলে বিবাদীগণ আমার কথার উত্তর না দিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রায় সময় আমার পরিবারের সদস্য এবং আমাকে মারধর করেন। গত ২৭/০৯/২০২০ইং তারিখ ৬নং বিবাদী উক্ত বিষয় নিয়া আমার ফ্ল্যাটে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি বিবাদীকে বাধা নিষেধ করিলে বিবাদী ক্ষিপ্ত হইয়া আমাকে মারধর করতে শুরু করেন এবং বিবাদীগণ তাহা দাড়িয়ে দাড়িয়ে দেখতে থাকে। বিবাদীগণ প্রায়ই ২য় তলা হইলে ৫ম তলায় আসিয়া কাজের মানুষের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমতাবস্থায় তাদের এরূপ কর্মকান্ড সহ্য করিতে না পারিয়া আপনার থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করিলাম। অতএব, মহােদয় উত্ত বিষয়ে অভিযােগ গ্রহন করে তাহাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করার আদেশ দানে মর্জি হয়।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী এস আই সজীব জানান, এ ব্যাপারে জুই পারভীন নামে একজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

