BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সিদ্ধিরগঞ্জে নাসিক ডাম্পিং প্রজেক্টে হামলা ভাংচুর আহত-৮

BijoyBarta 24 by BijoyBarta 24
অক্টোবর ৯, ২০২০
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
সিদ্ধিরগঞ্জে নাসিক ডাম্পিং প্রজেক্টে হামলা ভাংচুর আহত-৮
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ডাম্পিং প্রজেক্টের ঠিকাদার ও কর্মচারিদের উপর হামলা, ভাংচুর, লুটপাট এবং মারধরের ঘটনা ঘটেছে। রক্তাক্ত জখম হয়েছে ৮ জন। বুধবার (৭ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া জালকুড়ি সীমান্তে প্রজেক্টের কাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজুকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আওয়ামীলীগ নেতা মো: বদুর উদ্দিন শেখ।

মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডাম্পিং এর প্রজেক্টের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলামী পরশ পাথর। কাজটি পাওয়ার পর থেকেই আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা চালায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু। কোন সুবিধা না পেয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাম্পিং প্রজেক্টে হামলা চালায়। তারা কর্মরত কর্মচারীদের এলোপাথারী মারধর করে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মাঈন উদ্দিন, নাসিক ৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদুর উদ্দিন শেখ, রাসেল, জোবায়ের, ফারুক মুন্সী, আরফাত, মাসুম ও রোকনকে রক্তাক্ত জখম করে। এসময় প্রজেক্টের ভিতরে প্রতিষ্ঠানের অফিস ভাংচুর ও পৌনে দুই লাখ টাকা দামের একটি মোটরসাইকেল, ৬০ হাজার টাকা দামের রড কাটার একটি মেশিন এবং নগদ ৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। বিভিন্ন হুমকি দিয়ে হামলাকারিরা চলে যাওয়ার পর আশে পাশের লোকজনের সহায়তায় আহতদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় রাতেই ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর পশ্চিম কলাবাগ এলাকার মৃত বাদশা মিয়া শেখ এর ছেলে আওয়ামীলীগ নেতা বদুর উদ্দিন শেখ (৫৫) বাদী হয়ে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার কাজেম আলি ভূঁইয়ার ছেলে থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূইঁয়া রাজু (৫০) কে প্রধান করে ৮ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে আমিনুল হক ভূঁইয়া রাজুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনায় জড়িত নয় দাবি করে বলেন, যারা হামলা করেছে তাদের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না। উদ্দেশ্যমূলক ভাবে আমাকে প্রধান আসামী করে মামলা দায়ের করে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে।

পরে

নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির সভা-২০২০ অনুষ্ঠিত

আগে

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াস খুন॥ গ্রেফতার ১

আগে
বন্দরে দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াস খুন॥ গ্রেফতার ১

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াস খুন॥ গ্রেফতার ১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.