বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার সকাল ১০টায় চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে দুই সপ্তাহ ব্যাপী ফল ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিকার এর উপ – পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) হোসাইন মুহাম্মদ নিশাদ , নারায়ণগঞ্জ সিভিল সার্জন ড. আশুতোষ দাস , নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অতিরিক্ত ( সার্বিক ) গাউছুল আজম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান মিঞা বলেন, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন কিন্তু এই সব ফল ও বৃক্ষ মেলার কোন আয়োজন ছিল না । এই মেলা শুধু আয়োজন করলেই চলবে না তা প্রচার করতে হবে এর জন্য প্রধান ভূমিকা রাখবে ছাত্র ছাত্রীরা । স্কুল , কলেজের শিক্ষকরা ক্লাসে ছাত্র ছাত্রীদের ফল ও বৃক্ষ এবং গাছপালা আমাদের কি উপকারে আসে এবং ছাত্র ছাত্রীরা তাদের পরিবার বাবা মা ও প্রতিবেশীদের গাছপালা সম্পর্কে বুঝাতে হবে।সকলে নিজ দায়িত্বে বাড়ির আঙ্গিনা পরিস্কার করে পরিবেশ কে রক্ষা করতে হবে । আমাদের নারায়ণগঞ্জ হল শিল্প প্রতিষ্ঠান ভিত্তিক শহর । এই সব শিল্প কারখানার কালো ধূয়া ও বর্জ্য পদার্থ আমাদের পরিবেশ কে দুষিত করছে এর জন্য গাছপালা ও পরিবেশ ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে । বিজ্ঞানীদের মতে একটি দেশের পঁচিশ ভাগ বন ভূমি থাকা দরকার সেই তুলনামূলক আমাদের দেশে আছে সতের ভাগ । বৃক্ষের কিন্তু জীবন আছে তা বের করেছিল সার জগৎ চন্দ্র বসু ।
আমদের দেশে প্রথম বৃক্ষ রোপণ করেছিল শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সোরয়ার্দী উদ্দ্যানে একটি নারকেল গাছের চারা রোপণ করেন । আমরা সবাই বৃক্ষ রোপণ করে আমাদের পরিবেশকে রক্ষা করবো ও গাছপালা আমাদেরকে অক্সিজেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে ।
তিনি আরও বলেন, এই ফল ও বৃক্ষ মেলা আমরা জেলা প্রশাসকের পক্ষে থেকে বেশী করে যারা গাছের চারা ক্রয় করবে তাদের কে তিন ভাগে প্রথম, দিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়ার ঘোষনা করলাম ।
এর আগে সকালে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে থেকে ফল ও বৃক্ষ মেলা -২০১৬ উপলক্ষে এক বর্যারেঢ্য র্যা লী বের করা হয়।
