বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রমের নব গঠিত কমিটির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক বিজয় লাল মদি।
এসময় উপস্থিত ছিলেন বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রম কমিটির উপদেষ্টা স্বপন কুমার দাস, সদস্য লিটন চন্দ্র পাল।
এসময় বারদী শ্রী শ্রী লোকনাথ বক্ষ্রচারী আশ্রমের নব গঠিত নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা জম্মঅষ্টমী উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক হরিপদ সেন, সদস্য শংকর রায়, পূলক কান্তি ঘোসাল , বিমল দত্ত, শান্তি দাস ও বিমল বিশ্বাস প্রমুখ ।
