বিজয় বার্তা ২৪ ডট কম
রোববার সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী পালণ উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণা,বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আবদুল লতিফ,বন্দর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ,বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ক.ম নূরুল আমিন,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহার,লক্ষণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আবদুল হালিম সরকার,সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক কাজী নূসরাত ইয়াসমিন,সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মাহমুদ আলী,বন্দর থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ নূর হোসেন প্রমুখ। পরে মাসিক আইনশঙ্খলা কমিটির নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু এ দেশের অহংকার। বঙ্গবন্ধুর কারণেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ফিরে পেয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ৭১রে প্রেরণা যুগিয়েছিল বলেই এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ঋৃণ কোনদিনই শোধ করা যাবেনা। আমরা মহান এ যোদ্ধাকে সশ্রদ্ধ সালাম জানাই। আমরা তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি।
